১৫০ বছর পূর্তি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে দুই দিন ব্যাপী আনন্দ আয়োজনের
উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। শহরের বোর্ডিং মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় নবীন-প্রবীণের সম্মিলনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শন ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন লাঠিয়ালরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল
সড়ক, পুরাতন কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ শেষে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষক, জেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
আবেশের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক, আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান ও সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ অনেকেই এই অনুষ্ঠান সফলে অগ্রনী ভূমিকা পালন করছেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা, আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র্যাফেল ড্র, জিপিএ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, বর্তমান ছাত্রদের পরিবেশনাসহ নানা কর্মসূচী রয়েছে।
প্রসঙ্গত, ১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন তৎকালীন জমিদার অন্নদা প্রসাদ রায়। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।
দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments