সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ও নিয়োগদাতাদের অংশগ্রহণে একটি জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় স্থানীয় পর্যায়ের ৯ জন প্রতিনিধি অংশ নেন।
সংলাপে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক প্রতিবন্ধকতা দূর করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুফল এবং স্থানীয়ভাবে নারীবান্ধব কাজের সুযোগ তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষভাবে স্থান পায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ও অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থার বিষয়টি। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, নারীরা দক্ষতা অর্জন করলেও বাজারসংযোগের অভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের প্রচার, অর্ডার গ্রহণ এবং দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে একটি কার্যকর স্থানীয় অনলাইন ডেলিভারি সিস্টেম গড়ে তোলা জরুরি।
সংলাপে নারী উদ্যোক্তাদের প্রধান কয়েকটি দাবির বিষয়ে সর্বসম্মত মত উঠে আসে ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং: ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং অনলাইনে পণ্য বিক্রির সুনির্দিষ্ট মাধ্যম তৈরি করা। স্থানীয় ডেলিভারি সিস্টেম জেলা পর্যায়ে নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলা। উদ্যোক্তা মেলা ও প্রদর্শনী স্থানীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও নতুন বাজার তৈরিতে সাতক্ষীরায় নিয়মিত উদ্যোক্তা মেলার আয়োজন করা। মেন্টরশিপ নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে মেন্টরশিপ ব্যবস্থা চালুকরণ।
অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় নেতা, নিয়োগদাতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নারীদের প্রশিক্ষণ কেবল সনদেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা টেকসই আয়ের সুযোগে রূপ নেবে। সংলাপে নারীদের স্থানীয় বাজারে সম্পৃক্ততা বাড়াতে এবং সামাজিক সহযোগিতা জোরদার করতে সবাই একমত প্রকাশ করেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments