বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ষা ঋতুকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ ১৩ জুলাই ২০২৫ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘আষাঢ় পার্বণ-১৪৩২’ উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানভীর নাহিদ খান, সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ও সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমরা একটি অস্থির সময় অতিক্রম করছি। আমরা সকলেই একটি সুস্থ সমাজ চাই । এলক্ষ্যে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা দরকার। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাজার মানুষের ত্যাগের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশের অনন্য প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়তে চাই। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংসদ প্রকাশিত ম্যাগাজিন ‘বাদলা দিন’-এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments