রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাজুর দলীয় পদ স্থগিত করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাব্বির আহম্মেদ সুমন ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে তাদের এ দলীয় পদ স্থগিত করা হয়। ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাজুর দলীয় পদ স্থগিতের এ দুটি পত্র বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার তার ব্যক্তিগতফেসবুক আইডিতে পোষ্ট করেছেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments