ডেস্ক রিপোর্ট: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি, অনৈতিক কাজে জড়িতসহ বিভিন্ন অপরাধের অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬) ২। নুর নাহার (২০) ৩। আছমা খাতুন (৩০) ৪। মায়া আক্তার ওরফে বৃষ্টি (২৬) ৫। সোনিয়া আক্তার (২৩) ৬। দুলি খানম (১৯) ৭। আছমা আক্তার (২৭) ৮। আয়েশা আক্তার বাঁধন (২০) ৯। নাজমা আক্তার (২৫) ১০। আনজুমান (২২) ১১। মো. পিন্টু শেখ (৩২) ও ১২। মো. মনির শান্ত (২০)।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাহেব বিশ্বাস (২৮) ২। সিয়াম (২৪) ৩। রেদোয়ান (১৮) ৪। সোহাগ (২৩) ৫। রাকিব (৩২) ৬। আ: রহমান (৪০) ৭। ইউসুফ (৩৪) ৮। রোমান ওরফে রায়হান (২১) ৯। রহিম আশরাফ (৪২) ১০। সোহেল (২৫) ১১। বদিউল আলম (৪২) ১২। মোস্তফা কামাল শাওন (৩০) ১৩। ফয়সাল (২০) ১৪। মাসুদ (২৬) ১৫। সাব্বির (২২) ১৬। শাহজাদা সাক্কু (৪৮) ১৭। জলিল (৪২) ও ১৮। সাঈদ (২৮)।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাহিম খন্দকার (২৪) ২। রহিমা ওরফে তাপসী (২৭) ও ৩। সুমন (২৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোকলেচ (৩১) ২। অরুন (৫২) ৩। লিমন (৪০) ও ৪। সোহেল (৩২)।
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- থানা- ১। মো. আলমগির ব্যাপারী (৩৭) ২। মো. স্বপন মিয়া (৫০) ৩। মো. বশির মোল্লা (৪২) ৪। মো. সাব্বির (২০) ৫। মো. আবুল কালাম (৩০) ৬। মো. মোহন খাঁ (২০) ও ৭। রাসেল মিয়া (৩০)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। অমিত বৈদ্য (২৯) ২। সুজন (২৮) ৩। সবুজ (৩২) ৪। রিপন (২৬) ৫। আনিস (৩৫) ৬। নাঈম (২১) ৭। রাকিব (২২) ৮। আলমগির (২৮) ৯। টিটন ওরফে লিটন (২৮) ১০। হাবিব (৩০) ১১। আবুল খায়ের (৫২) ১২। শাওন (৪০) ১৩। দিদার হোসেন শান্ত (২৬) ১৪। সাগর (২২) ১৫। সজীব (২০) ১৬। নুরুল (৪৩) ১৭। মীম (২৬) ১৮। সুমি (২৬) ১৯। আকলিমা (২৮) ২০। নিপা (২০) ও ২১। দিপা (২০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments