সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৪৫ জন শিক্ষার্থী ও ৬ কর্মকর্তা-কর্মচারী সহ ৫১ জনের বিরুদ্ধে শাস্তি দিয়েছে বিদ্যালয়ের প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত ১০ টা দিকে মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, 'শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট গণতদন্ত কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।'
বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারীকে
সাময়িক বরখাস্তের করা হয়েছে। তাঁরা হলেন, সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, প্রকৌশলী শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ ও মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাজাপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এদের মধ্যে বেশি অপরাধের জড়িত ২১ জন শিক্ষার্থী। তার থেকে তুলনায় কম অপরাধে জড়িত ২৪ জন শিক্ষার্থী। ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছাত্রী ও ৩৬ জন ছাত্র। এদের মধ্যে বেশি অপরাধের জড়িত জাবিপ্রবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও ছাত্রীদের ওপর নির্যাতন ও ভয় ভিতি দেখানো অভিযোগ হল শাখা ছাত্রলীগের নেত্রী প্রিয়া সরকার, ছাত্র হল শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ইমন এবং ছাত্রলীগ আহ্বায়ক স্বাধীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিশারিজ বিভাগের শিক্ষার্থী শাহরিন সাবাসহ মোট ৭ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত সৌরভ, মোকাররম হোসেন, মোশারফ হোসেন, আভিমান সরকার, সেবক দাস, মাসুদ রানা, ইতিসার সানি ইমন, ছাত্র হল শাখার সাধারণ সম্পাদক সকলাইন এবং ছাত্রী হল শাখার সভাপতি ঐশী সহ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন তাঁদের সনদপত্র স্থগিত করা হয়েছে।
এদিকে তুলনামূলক কোন অপরাধে জড়িত থাকাই হল থেকে আজীবনের জন্য বহিষ্কার, সিট বাতিল, তিরস্কার ও মুচলেকা প্রদানের শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.নুর হোসেন চৌধুরী বলেন, 'তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ৪৫ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।'
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments