ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফারুক হোসেন খান (৪৬) ২। মোঃ খোকন আলী আকন্দ (৪১) ৩। মোঃ আবুল কালাম (৪০) ৪। মোঃ কামরুল ইসলাম (২৪) ৫। মোঃ ফয়সাল হাসান রনি (৪২) ৬। মোঃ ওমর (২১) ৭। মোঃ আরিফ মিয়া (৩৫) ৮। মোঃ সাইম ওরফে সজল (২২) ৯। সিলন মিয়া (৩০) ১০। মোঃ বুলবুল (২৮) ১১। মোঃ সোহান (২২) ১২। মোঃ শামসুল ইসলাম (৪৯) ১৩। মোঃ শ্যামল (৫০) ১৪। মোঃ শাওন হাসান (১৯) ১৫। মোঃ রাকিব হোসেন ব্যাপারী (২৭) ও ১৬। ফনি গাজী (২৬)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) পল্টন মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments