তানোর উপজেলা প্রতিনিধি : রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এর নিজ ইউনিয়ন তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে তালাবদ্ধ থাকা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে রমজানের প্রথম দিনে ইফতার আয়োজন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে এ আয়োজন করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা কার্যালয় খুলে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি নাজিমুদ্দিন সরদার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইদুল আযহা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ এবং কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।
কার্যালয় খুলে ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় খোলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকরা বলেন, পবিত্র রমজান উপলক্ষে দরগাডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার কর্মসূচি শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে ৩০ দিন এ কার্যক্রম চলবে। স্থানীয়দের অংশগ্রহণে ইফতার বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
কলমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা সেকেন্দার আলী বলেন,আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি প্রকাশ্যে কার্যক্রম চালায়, তাহলে তা অবশ্যই তদন্তসাপেক্ষ এবং আইনগতভাবে দেখা দরকার।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments