রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে র্যাব-৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল পৃথক তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল নামের অপর এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ০১টি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে ‘MADE IN USA 7.0-5 MM’ লেখা রয়েছে), ০২টি সিলভার রঙের খালি ম্যাগাজিন, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ০৪টি পাইপগান এবং ০৬টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments