ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খানজাহানপুর গ্রামের বাসিন্দা ও ভিকটিমের পিতা শেখ আজিজুল ইসলাম বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা (নং- ০৮, তারিখ- ২৮/০৪/২৬ ইং) দায়ের করেন।
এজাহারে উলেøখ করা হয়, বাদীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) স্থানীয় পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত আসামী শেখ ইব্রাহিম হোসেন (৩০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খানজাহানপুর এলাকায় বাংলাদেশ ফার্টিলাইজার এগ্রোক্যামিকেল লিমিটেডের সামনে পৌঁছালে প্রধান আসামি শেখ ইব্রাহিম হোসেন অন্যান্য আসামিদের সহযোগিতায় কৌশলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজি গাড়িতে তুলে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে বাদী তার মেয়েকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। পরে একই গ্রামের হুমায়ুন কবিরের পুত্র শেখ ইব্রাহিম হোসেন, শেখ ওমর আলীর পুত্র তারেক হোসেন ও বেগুনবাড়িয়া গ্রামের হারুন মোল্যার পুত্র শাকিল হোসেন রানাসহ অজ্ঞাতনামা আরও ১-২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ফুলতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments