সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবদুল্লাহ আল রিফাত।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আবদুল্লাহ আল রিফাত।
প্রতিষ্ঠানটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে আলোচনা করা হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments