শ্যামল বিশ্বাস আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মিষ্টির দোকান ও হোটেলকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার৫ ফেব্রুয়ারি বিকেলে বুধহাটা বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।
মোবাইল কোর্ট চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৪৬ ধারায় ৫ হাজার টাকা, ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা এবং আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি (দধিঘর)–কে ৫৩ ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান থেকে প্যাকেটের ওজনে গরমিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খোলা স্থানে খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments