বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীমের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় আটক হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মাহফুজের বাড়িতে ওই অনৈতিক কর্মকাণ্ড চলাকালে স্থানীয়রা জুবাইদুল ইসলাম শামীমকে হাতেনাতে আটক করে।
এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এলাকাবাসী তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মিস্টার গাজী এবং বকশীগঞ্জ পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের সাবেক কমিশনার সুজন ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে স্থানীয়দে সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।
অভিযোগে সংশ্লিষ্ট ওই নারী খাদিজার একটি তিন বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, বর্তমানে ওই নারী ও তার সন্তান বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি শামীমের বাসায় অবস্থান করছেন। এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে জুবাইদুল ইসলাম শামীম দলীয় পরিচয় ব্যবহার করে থানা, উপজেলা ও ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।
অভিযোগকারীদের ভাষ্যমতে, কোনো দৃশ্যমান ব্যবসা বা পেশা না থাকলেও সম্প্রতি তিনি নতুন মোটরসাইকেলসহ আইফোন ও স্যামসাং এস২৫ আল্ট্রা-এর মতো দামী মোবাইল ফোন ব্যবহার করছেন, যা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় বকশীগঞ্জবাসীর পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা ছাত্রদল এবং উপজেলা বিএনপির কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্থানীয়দের মতে, কতিপয় ব্যক্তির এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত জুবাইদুল ইসলাম শামীমের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। একইভাবে উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments