বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় খামারগুলোতে ব্যাপক ব্যস্ততা বিরাজ করছে। খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যা ও বিক্রির প্রস্তুতিতে সময় পার করছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত খামারির সংখ্যা ৪ হাজার ৪১২ জন। এ বছর মোট ২৯ হাজার ৬৩০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা প্রায় ২২ হাজার ৫৩৩টি হওয়ায় প্রায় ৭ হাজার ৯৭টি পশু উদ্বৃত্ত থাকবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ জানান, খামারগুলোতে নিয়মিত তদারকি চলছে এবং নিরাপদ মাংস উৎপাদনে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কোরবানির সময় ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে থাকবে।
অন্যদিকে, খামারিরা জানান, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অবৈধ পশু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments