ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ভিসতার সহযোগিতায় ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরস্কার বিতরণী আজ বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) দুপুরে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন, রাজনীতির সাথে সাংবাদিকদের একটা গভীর সম্পর্ক রয়েছে। কাজের জন্য রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মাঠে কাজ করে অনুসন্ধানের মাধ্যমে তারা সঠিক সংবাদটা জাতির সামনে তুলে ধরেন। এত চাপের মধ্যে থেকে ডিআরইউ সদস্যরা শুধু লেখালেখি করেন না, তারা বিভিন্ন খেলাধুলায়ও পারদর্শি। তিনি সাংবাদিকদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য কামনা করে ডিআরইউ’র উত্তোরত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, আমি সবসময় ডিআরইউ’র পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো। পাশাপাশি তিনি ক্রীড়া উৎসবে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এতে আরো বক্তব্য রাখেন, ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন ও সাবেক সভাপতি মুরসালিন নোমানী। এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম ও সুমন চৌধুরীসহ সদস্যবৃন্দ।
মাসব্যাপী এবারের আয়োজনে পুরুষ সদস্যরা ৯টি, নারী সদস্যরা ৩টি ও স্টাফরা ১টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
পুরুষ সদস্যদের দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কলব্রীজ, অ্যাথলেটিকস ২০০ মিটার, সাঁতার, আর্চারি ও শ্যুটিংয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
নারী সদস্যদের শ্যুটিং, লুডু ও ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
অপরদিকে স্টাফদের আর্চারিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
ইভেন্টগুলোতে বিজয়ীরা হলেন-
দাবায় প্রথম রাশেদুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), দ্বিতীয় তপন বিশ্বাস (জনকন্ঠ), তৃতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪ডটকম)। ক্যারম এককে (পুরুষ) প্রথম মো. ফারুক আলম (আলোকিত বাংলাদেশ), দ্বিতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪.কম), তৃতীয় মো. সাজ্জাদ হোসাইন (জিটিভি)। ক্যারম দ্বৈতে (পুরুষ) প্রথম রফিক রাফি (সময়ের আলো), সাঈদ শিপন (জাগোনিউজ), দ্বিতীয়
মীর মোস্তাফিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), মো: আরিফুল ইসলাম (ডেইলি সান), তৃতীয় আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), এম এম জসিম (জনকন্ঠ)। অকশন ব্রীজ প্রথম সৈয়দ শুকুর আলী শুভ (বাসস), অমিতোষ পাল (সমকাল), দ্বিতীয় শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), সমীর কুমার দে (ইত্তেফাক), তৃতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪.কম), এনায়েত শাওন (কালবেলা)।
কলব্রীজে প্রথম দেলোয়ার হোসেন মহিন (২৪ বাংলাদেশ), দ্বিতীয় আবু সালেহ আকন (নয়া দিগন্ত), তৃতীয় ইকরামুল কবীর টিপু (প্রতিদিনের সংবাদ)। অ্যাথলেটিকসে (২০০ মিটার) প্রথম মো মাঝহারুল ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), দ্বিতীয় কবির হোসেন (কালবেলা), তৃতীয় জিএম মোস্তফা (ফ্রিল্যান্স), সাঁতারে প্রথম মো মাঝহারুল ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), দ্বিতীয় জাফর ইকবাল (সংগ্রাম) তৃতীয় তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই)। আর্চারিতে প্রথম আবু হোরায়রা তামিম (এনিগমা টিভি), দ্বিতীয় রাশেদুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), তৃতীয় তানভীর আহমেদ (বাংলানিউজ২৪ডটকম), শ্যুটিংয়ে (পুরুষ) প্রথম তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), দ্বিতীয় মাহমুদুল করিম চঞ্চল (আজকের পত্রিকা), তৃতীয় তানভীর আহমেদ (বাংলানিউজ২৪.কম)। ক্যারম এককে (নারী) প্রথম শিউলী বেগম (নাহিদ শিউলী) (নিউজ ২৪), দ্বিতীয় সামিনা খাতুন রশ্নি (ফ্রিল্যান্স), তৃতীয় শামসুন্নাহার বিনু (বিটিভি)। লুডুতে (নারী) প্রথম শিউলী বেগম (নাহিদ শিউলী) (নিউজ ২৪), দ্বিতীয় মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া), তৃতীয় জান্নাতুল ফেরদৌস পান্না (সাপ্তাহিক পঙক্তি)। শ্যুটিংয়ে (নারী) প্রথম নাদিয়া শারমিন (একাত্তর টিভি), দ্বিতীয় নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট), তৃতীয় শাহনাজ শারমীন (একাত্তর টিভি)। ডিআরইউ কর্মকর্তা-কর্মচারীদের আর্চারিতে প্রথম মো. গোলাম কিবরিয়া (হিসাবরক্ষণ কর্মকর্তা), দ্বিতীয় মো. ফিরোজ হাওলাদার (অফিস সহকারী), তৃতীয় বাপ্পী খান (আইটি কর্মকর্তা)।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments