ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৯ জুন) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ-উল-আয্হা উপলক্ষে আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ^বিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটিকালীন জরুরি সেবাসমূহ চালু থাকবে বলেও জানান তিনি।
এদিকে বিশ্বিবদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. ইয়াসমিন আরা সাথী বলেন, হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে প্রভোস্ট কাউন্সিলের মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments