রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পথ সভা অনুষ্টিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়। এছাড়া উপজেলার আবিদ নগর, জনতা বাজার, বলরামপুর, টুকের বাজার, চামরদানী হাই স্কুল মাঠ ও মধ্যনগর সহ পথ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গলহা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথ সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপির সভাপতি জুয়েল মন্ডল। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চয়ন কান্তি দেবনাথ সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো: কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সুকেশ দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজেবুল হক, রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বিপ্লব দাস, যুগ্ন আহবায়ক মোশারফ মিয়া, সদস্য মো: মোস্তফা মন্ডল, ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো: নুর জামাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments