আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে সভার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী রাকিবুল ইসলাম বুলবুল, মো. মাহবুবুল হাসান লেবু মোল্লা প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর। সভায় ব্যবসায়ীদের মধ্যে পস মেশিন ও বাংলা কিউ আর প্রদান করা হয়। সভাশেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন বলেন, বাংলা কিউ আর -এর ব্যবহার সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধিতে আমাদের সবাইকে আন্তরিকতা নিয়ে একসাথে কাজ করতে হবে। এবং এর সুফলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। আসুন নিরাপদ, সহজ ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলতে সবাই মিলে একযোগে কাজ করি। তিনি তাঁর বক্তব্যে খোয়ারপাড় মোড়ে একটি সি আর এম মেশিন স্থাপনে অঙ্গীকার ব্যক্ত করেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments