অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালায় র্যাব-১০।
এ সময় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে বাসটিতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. নাঈম সরকার (২৪), পিতা মো. ফাইজুল সরদার, সাং মাহমুদকান্দা এবং মো. সরিফুল ইসলাম (২৩), পিতা মো. বদরুজ্জামান, সাং মাটিভাঙ্গা। তারা দুজনই পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মো. সরিফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ জানায়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments