আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মারুফ হাসান এর আহবানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর কার্যক্রম, অংশগ্রহণের নিয়মাবলি এবং নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের জন্ম তারিখ ০১ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ সালের মধ্যে হতে হবে। উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিবন্ধিত প্রতিযোগীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—এই ৮টি জনপ্রিয় খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশগ্রহণ করতে পারবে।
আবেদনের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ক্রীড়া কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে উপজেলায় এসে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments