স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ঢাকা-১৬ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
শনিবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকা ও 'ট' ব্লক এলাকায় গণসংযোগ কর্মসূচি শুরুর সময় এক পথসভায় আমিনুল হক বলেন, সাধারণ মানুষের যে সরব উপস্থিতি আমরা দেখছি, সেটিই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে এবং জনগণের পাশে থেকেছে।
তিনি বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় ও সমর্থন নিয়ে বিএনপি বিজয়ী হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব এবং দেশ গঠনের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।
গণসংযোগ কর্মসূচিতে রূপনগর অফিসার্স এলাকা থেকে শুরু করে 'ট' ব্লক এলাকা জুড়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments