উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পানের রাজ্য নামে খ্যাত ঐতিহ্যবাহী পান চাষীরা এবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ১১ দফা দাবিতে।
উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা। এই অর্থকরী ফসলটি এখন বাজারে বিক্রি হচ্ছে না বলে কৃষকদের দাবি। এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস,সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ১১ অথবা দাবিতে মানববন্ধন করেন।
১৫ অক্টোবর দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা সদরে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। উজিরপুর পান চাষী সমিতির সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ বাদল, পান চাষী সমিতির কেন্দ্রীয় সহ সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন- অর-রশিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান ও প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার কাছে স্মারক লিপি প্রদান করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments