বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের স্মার্ট সিকিউরিটি গার্ড হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের দক্ষতা, পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। আজ ৩১ ডিসেম্বর শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা কর্মশালা পরিচালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রহরীরা আরও অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments