পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম।মঙ্গলবার (৯ ডিসেম্বর) পঞ্চগড় পৌরসভার দক্ষীণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রিনা দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। রিনা দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments