বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
গতকাল বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মালভিয়া নগরের ‘ফ্লারিশ স্টে’ নামের ওই হোটেলের বেসমেন্টে প্রথম আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো পাঁচতলা ভবনে। খবর পেয়ে দমকলের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে ১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত ২১ জনের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাঁদের বাড়ি নাইজেরিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশে। নিহতদের বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে এসে ওই হোটেলে অবস্থান করছিলেন। হোটেলটিতে ৬টি ঘরের অনুমতি থাকলেও সেখানে ২৫টি ঘর বানানো হয়েছিল। ভবনে ঢোকা-বেরোনোর দরজা ছিল মাত্র একটি এবং সব জানালা স্থায়ীভাবে বন্ধ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এক বিবৃতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে তিন জন সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আহত অন্যান্যদের এআইআইএমএস ট্রমা সেন্টার এবং পণ্ডিত মদন মোহন মালব্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এআইআইএমএস ট্রমা সেন্টারে বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন। আগুনের তীব্রতা বেশি থাকায় এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে নিচে ঝাঁপ দিয়েছেন কয়েকজন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেল মালিক লোকেশ বাজাজের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। তবে তিনি এখনও পলাতক। ঘটনার তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন সংবাদমাধ্যম। চলমান ইসরায়েল-লেবানন সীমা ...
সব মন্তব্য
No Comments