টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেলকি গ্রামের গারো পাড়ার একটি বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংকে সকালে হঠাৎ একটি ছাগল পড়ে যায়। ছাগলটিকে বাঁচাতে প্রথমে পরিবারের একজন সদস্য ট্যাংকের ভেতরে নামেন। তিনি উঠে না আসায় তাকে বাঁচাতে একে একে পরিবারের আরও তিনজন সদস্য ট্যাংকে নামেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা সেফটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত মিথেন ও হাইড্রোজেন সালফাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
স্থানীয় গারো সম্প্রদায়ের নেতা আলিক মৃ বলেন, “একটি ছাগল বাঁচাতে গিয়ে পুরো পরিবার শেষ হয়ে গেল। আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের কাছে দাবি জানাই, পরিত্যক্ত কূপ বা ট্যাংকগুলো নিরাপদে ঢেকে দেওয়ার জন্য জনসচেতনতা বাড়ানো হোক।”
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে প্রায়ই সেফটিক ট্যাংক ও কূপের বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনা ঘটছে। চলতি বছরেই ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও গফরগাঁওয়ে একই ধরনের দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বারবার সতর্ক করে বলেছে, পরিত্যক্ত সেফটিক ট্যাংক বা কূপে নামার আগে বিষাক্ত গ্যাস পরীক্ষা ও পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত না করে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে একই দিনে টেলকি এলাকায় আদিবাসী গারো সম্প্রদায় বন বিভাগের ইকো-ট্যুরিজম প্রকল্পের নামে বনভূমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে। দুটি ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments