গোবিপ্রবি প্রতিনিধি : এনসিপির সমাবেশে হামলার ঘটনায় চলমান পরিস্থিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছুটি একদিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে জানানো হয়, আগামী ২০ জুলাই ২০২৫ (রবিবার) তারিখেও বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ২০ জুলাই ২০২৫ (রবিবার) থেকে চালু হওয়ার কথা ছিল। তবে গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি ও কারফিউ এর সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা থাকায় একদিন বাড়তি ছুটি ঘোষণা করে ১৯ জুলাই তারিখে অফিস আদেশ জারি করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জুলাই সোমবার থেকে যথারীতি শ্রেণিকক্ষ, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এ আদেশটি প্রচারিত হয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ১৪৪ ধারা এবং পরে সন্ধ্যার পর থেকে কয়েকদফা কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments