বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: করণা প্রতিরোধক টিকা নেয়ার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকেই হাসপাতালে দুটি মূল ফটকের বাইরে থেকে টিকাদানের কক্ষ পর্যন্ত গায়ে গা লাগিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন নারী পুরুষ। এ সময় বৃদ্ধ অসুস্থ মানুষদের বসে পড়তে দেখা গেছে বারান্দার উপরে। টিকে টিকা নিতে আসা একজন জানান কক্ষ সংখ্যা বৃদ্ধি করলে এবং টিকাদানকারী লোক সংখ্যা বৃদ্ধি করলে এমন কষ্ট পেতে হতো না টিকা গ্রহণকারীদের।
আরেকজন জানান এত ভিড়ে ঠাসাঠাসি করে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য বিধি লংঘন করে টিকা নিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায় জানান যাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আজকে তারিখ পেয়েছেন শুধুমাত্র তারাই টিকা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান সকালে এমন ভিড় দেখে মাইকে ঘোষণা দেয়া হয়েছে যে যারা শুধুমাত্র আজকেই টিকা গ্রহণের এসএমএস পেয়েছেন শুধুমাত্র তারাই থাকবেন অন্যেরা দয়া করে বাসায় ফিরে যাবেন। কিন্তু কেউই এই সব কথায় কর্ণপাত করছেন না।
তিনি আরো জানান, টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা সকল কেই টিকা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগে মাইকিং করে টিকা গ্রহণকারীদের ডেকে নিয়ে এসে টিকা দেয়া হতো। কিন্তু করণা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দৃশ্যপট পাল্টে গিয়ে এখন এসএমএস না পাওয়া লোকজন এসে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। এতে স্বল্প সংখ্যক কর্মী নিয়ে আমরাও হিমশিম খাচ্ছি। উল্লেখ্য এখন সিনো ফার্মের প্রথম এবং দ্বিতীয় উভয়ের ডোজ টিকা প্রদান করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments