নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাংলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চারু ফাউন্ডেশন, নেত্রকোণা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বাংলা বাজারের ১৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বাংলা বাজার থেকে আমতলা সমাজ রাস্তা পর্যন্ত সড়কের পাশে প্রায় ৩৫০টি চারা রোপণ করা হয়। সব মিলিয়ে ৫০০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ৪ নম্বর সিংহের বাংলা ইউনিয়নের প্রশাসক মো. আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান এবং নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন নেত্রকোণা চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিজা খাতুন বলেন, চারু ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছে। আমরা সবসময় দেখি গাছ লাগানো হয়। বাইপাসের দিকে অনেক গাছ লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেগুলোর বেশির ভাগই মারা গেছে। তাই গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, গাছ লাগানোর পর নিজেদের উদ্যোগে নিয়মিত গাছগুলোর খোঁজখবর নিতে হবে। পাশাপাশি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে গাছগুলোর পরিচর্যা সঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে গ্রাম পুলিশদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলা বাজার ও আশপাশের এলাকাকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments