সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান বিএনপি নেতার

প্রকাশ : 30 Jun 2026
সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান বিএনপি নেতার


স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ৩০ জুন দুপুরে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি। গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ পরিকল্পিতভাবে বেশি গাছ লাগানো গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমবে এবং একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। সবুজায়ন শুধু পরিবেশ নয়, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রত্যেক নাগরিককে নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


বক্তব্য শেষে এ বি এম আব্দুর রাজ্জাক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, প্রধান শিক্ষক আহমাদ হোসাইন, সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ আনজুয়ারা, স্কুল শাখার প্রধান গোলাম মোস্তফা আকন্দসহ শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;