অনিক রায়, ফরিদপুর অফিস: “সেবার ব্রতে চাকরি”-এই প্রত্যয়কে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।
এ সময় মোঃ নজরুল ইসলাম বলেন, “ফরিদপুর জেলায় টিআরসি পদে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, তাদের নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে—এখানে কোনো ধরনের তদবিরের সুযোগ ছিল না।”
মোঃ নজরুল ইসলাম আরও আহ্বান জানান, উত্তীর্ণ প্রার্থীরা যেন ‘সেবার ব্রতে চাকরি’—এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ থাকেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে কৃতকার্য হয়েছেন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১ জন এবং পুরুষ সদস্য ৩৫ জন। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৭ জন প্রার্থীকে।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর) সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, রাজবাড়ী) শাহিদুল ইসলাম। এ ছাড়া নিয়োগ কার্যক্রমে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments