বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী মাসুম।
স্থানীয় সূত্রে জানা গেছে- ৭ বছর আগে ভবারবেড় ৮৮ নম্বর মৌজার আরএস দাগ নং ৬১২-এর ৬ দশমিক ৪৫ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন ব্যবসায়ী মাসুম হোসেন। ৩ মাস পূর্বে ওই জমিতে পাকা ঘর নির্মাণকাজ শুরু করলে বিরোধের সূত্রপাত হয়। তার প্রতিবেশি সাইফুল ইসলাম আদালতে গিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাড়ি নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেন।
গত ৭ মার্চ শার্শা উপজেলা ভূমি অফিস তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী সরকারি জমির সঙ্গে মাসুম হোসেনের ক্রয়কৃত জমির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি খাস জমির অংশ দীর্ঘদিন ধরে অন্য ব্যক্তিদের দখলে রয়েছে এবং নালিশি জমিতে বিবাদীর কোনো দখল পাওয়া যায়নি। এছাড়া এ নিয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাসুম হোসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪, ১৪৫ ও ১৩৩ ধারাসহ বিভিন্ন আইনে একাধিক মামলা দেওয়া হয়েছে।
মাসুম হোসেন বলেন- মিথ্যা মামলার মাধ্যমে তাকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সাইফুল ইসলাম। তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এ ঘটনায় তিনি সাইফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মাসুম হোসেন আরও বলেন, আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। একের পর এক মামলা ও অভিযোগের কারণে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। একই সঙ্গে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সাইফুল ইসলাম বলেন, মাসুম হোসেন ৪১ শতাংশ সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করছেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে শার্শা উপজেলা ভূমি অফিস।
ভবেড়বেড় গ্রামের রায়হান উদ্দিন বলেন- মাসুমের জমির উপর দিয়ে রাস্তা না দেওয়ায় সাইফুল ইসলাম হয়রানিমূলক এই মামলাটি দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিরোধের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments