মোঃ আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জে হোটেল ও দোকানের সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী অলেশ চন্দ্র সরকার (২০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অলেশ চন্দ্র সরকার বোচাগঞ্জ উপজেলার পূর্ব বর্ষা এলাকার বাসিন্দা শ্রী জগন্নাথ চন্দ্র সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সেতাবগঞ্জ থানারোড সংলগ্ন 'হরিশ আর্ট'-এ ব্যানার ও সাইনবোর্ড তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো কাজ করার অংশ হিসেবে সেতাবগঞ্জ বাজারের ‘হাঙ্গেরি হোটেল’-এর নতুন একটি ব্যানার সেট করার উদ্দেশ্যে অলেশ কাজ করছিলেন। কাজের একপর্যায়ে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে অসাবধানতাবশত কাছে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে স্পর্শ লেগে তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত ৭টা ৪৮ মিনিটে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছিল।
তরুণ এই কারিগরের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে এক করুণ দৃশ্যের অবতারণা হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments