ডেস্ক রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া ওই অফিস আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরে থাকার সরকারি নির্দেশনা বলবৎ থাকলেও নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।-আমাদের সময়.কম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments