বেজপাড়ায় প্রতিষ্ঠার জোর দাবি
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঝিনাইদহ জেলার জন্য বরাদ্দকৃত মেডিকেল কলেজটি জেলার ছয় উপজেলার মধ্যবর্তী স্থান কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কসংলগ্ন বেজপাড়ায় স্থাপন করা হোক।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজিত কর্মসূচিতে কমিটির আহ্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিচুর রহমান, সমকালের সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম, সদস্য হারুন অর রশিদ এবং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ‘ঊষা’র সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
বক্তারা বলেন, বেজপাড়ায় সরকারি পতিত জমি থাকায় সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে সরকারের অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। পাশাপাশি কালীগঞ্জ জেলার ভৌগোলিকভাবে মধ্যবর্তী অবস্থানে থাকায় এখান থেকে জেলার ছয় উপজেলার মানুষ সহজে চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন। এছাড়া কোটচাঁদপুর, মহেশপুর এবং পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার বাসিন্দারাও এ প্রতিষ্ঠানের সুফল ভোগ করতে পারবেন।
মানববন্ধন থেকে বক্তারা তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ঝিনাইদহের প্রস্তাবিত মেডিকেল কলেজ বেজপাড়ায় স্থাপনের দাবি জানান।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments