মোঃ মহশীন আলী, রংপুর অফিস: প্রতিটি আনসার সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্যই ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন আনসার ও ভিডিপি'র রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল,বিভিএম, পিভিএমএস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের জেলা পর্যায়ে নির্বাচন সংক্রান্ত আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ নুরুল আবছার।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজিত ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি সভায় প্রধান অতিথি বলেন, নির্বাচনের দিন আপনাদের দায়িত্ব অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় হয়তো খাবার খাওয়া কিংবা অন্য যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই কেন্দ্র ত্যাগ করা যাবে না। ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুযায়ী সবকিছুই পালন করতে হবে।
তিনি বলেন, ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে। অতীতে এমন উদাহরণ নেই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমরা গত দেড় বছর ধরে এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করেছি। ঠাকুরগাঁও জেলার ৪১৭ টি ভোটকেন্দ্রে বর্তমানে ৫৪২১ জন আনসার ও ভিডিপি সদস্য প্রস্তুত রয়েছেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সকল সদস্যকে অটল পাহাড়ের মতো দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এ সময় ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল হাদী, রাণীশংকৈল উপজেলার কর্মকর্তা পাপিয়া আকতার, পীরগঞ্জ উপজেলার কর্মকর্তা মোছাঃ মায়া বেগম,সদর উপজেলার কর্মকর্তা মোছাঃ মৌসুমি আকতার, বালীয়াডাঙ্গি উপজেলার কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, হরিপুর উপজেলার কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, প্রশিক্ষক সফি মাহমুদ'সহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষক-মহিলা প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ নুরুল আবছার জানান- জেলার মোট ৪১৭ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। যাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এই প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত সবাইকে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সততার গুরুত্ব তুলে ধরা হয়। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে এক অসহায় বিধবাকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে ওই নারী ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: জেলার আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments