ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাংকের নতুন অফশোর ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট ‘বন্ধন’- এর প্রচারণা করেছে ব্র্যাক ব্যাংক।
২৪ মে ২০২৪ নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন প্রবাসীদের সামনে প্রবাসীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এই লাভজনক প্রোডাক্টটির সুযোগ-সুবিধা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া অ্যায়ারপোর্ট ম্যারিয়টে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ ৩৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, সিটি ব্যাংক পিএলসি’র এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন, অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর প্রমুখ।
ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্টটি সর্বোচ্চ ৮.৫৭% পর্যন্ত ইন্টারেস্ট প্রদানের পাশাপাশি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সঞ্চয় ও বিনিয়োগের নানান সুযোগ-সুবিধা। এখান থেকে ইন্টারেস্ট আয়ের ওপর দিতে হবে না কোনো ট্যাক্স। গ্রাহকদের সুবিধার্থে থাকছে ৩ মাস থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিপোজিট খোলার সুযোগ। গ্রাহকরা চাইলেই যখন ইচ্ছা তখন ইন্টারেস্ট আয়সহ পুরো অর্থ ফান্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রাহকদের দেবে এক অন্যরকম ব্যাংকিং অভিজ্ঞতা।
মাত্র ৫০০ ডলার দিয়েই এই ডিপোজিট খোলা যাবে। এখানে যত ইচ্ছা ততই জমা রাখা যাবে। ডিপোজিটে থাকছে না কোনো সীমা। এছাড়াও চাইলে গ্রাহকরা ডিপোজিটের অর্থ বাংলাদেশে বিনিয়োগও করতে পারবেন। ডিপোজিটের বিশেষ সেগমেন্টের গ্রাহকরা ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিস, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট ও ফ্রি বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।
ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট ‘বন্ধন’- এর বিস্তৃতি প্রসারিত করে বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী এবং বিদেশি নাগরিকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক পুরোপুরি প্রস্তুত।
গ্রাহকরা বিনিয়োগের জন্য ডলারের পাশাপাশি পাউন্ড এবং ইউরো মুদ্রাও বেছে নিতে পারবেন। ব্র্যাক ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অফশোর ব্যাংকিং আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সরকার এক যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে, যা দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অফশোর ব্যাংকিং প্রোডাক্ট ‘বন্ধন’ এর মাধ্যমে আমরা শুধু প্রবাসীদের জন্য লাভজনক সঞ্চয় ও বিনিয়োগের সুযোগই দিচ্ছি না, বরং দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছি। ব্র্যাক ব্যাংক দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি কর্তৃক সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক। সুতরাং, প্রবাসীরা নিশ্চিন্তে তাঁদের কষ্টার্জিত অর্থ ব্র্যাক ব্যাংকে রাখতে পারেন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই প্রোডাক্টটি সম্মানিত প্রবাসী গ্রাহকদের সাথে আমাদের ব্যাংকের সম্পর্ক আরও সুন্দর এবং দৃঢ় করে তুলবে, যার ফলে বাংলাদেশের সাথেও তাঁদের আত্মার বন্ধন আরও দৃঢ় হবে।”
ব্র্যাক ব্যাংক গত দেড় বছরে দেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা নিয়ে এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে। দেশের বৃহত্তম অফশোর ব্যাংকিং ডিপোজিট রয়েছে ব্র্যাক ব্যাংকে, যার পরিমাণ ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৬৮৮ মিলিয়ন (বৈদেশিক ঋণের ভিত্তিতে) মার্কিন ডলার। এটি পূর্বের বছরের তুলনায় ২৬% প্রবৃদ্ধি অর্জন করেছে। দীর্ঘমেয়াদি ঋণ ছাড়াও ব্র্যাক ব্যাংকের রয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার অফশোর ব্যাংকিং ডিপোজিট এবং ২৮৩ মিলিয়ন মার্কিন ডলার স্বল্পমেয়াদি ঋণ। ব্র্যাক ব্যাংক ক্লায়েন্টদের ফরেন ট্রেড এবং অর্থায়ন চাহিদা পূরণের লক্ষ্যে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধিতে সবসময় সচেষ্ট থাকবে। এভাবে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
প্রবাসীরা ব্র্যাক ব্যাংকের এই ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করে বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে অফশোর ব্যাংকিং ডিপোজিট খুলতে পারবেন: https://bondhon.bracbank.com/।
এছাড়াও ব্যাংকের ডেডিকেটেড টিমের কাছে ইমেইল পাঠানো যাবে এই ঠিকানায়: probashi@bracbank.com।
মিডিয়া যোগাযোগ:
মোহাম্মদ আব্দুর রহিম
ব্র্যাক ব্যাংক পিএলসি.
ই-মেইল: rahim@bracbank.com
টেলিফোন: +88 01730704702
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৪৫টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২২ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।
বেনাপোল প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানিকৃত পণ্যে ‘মিথ্যা ঘোষণা’ ও ঘোষণাবহির্ভূত পণ্য প্রবেশের সময় ১৪ টি পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসেই বেশ কয়ে ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম কিছু ...
ডেস্ক রিপোর্ট: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের প ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুর ...
সব মন্তব্য
No Comments