রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ায় উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ( দুপুর সোয়া ১২টা) কোঁথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী। সকালে উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুল কেন্দ্রে নারী ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখা গেলেও মাত্র একটি লাইনে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার ছিলেন। এদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটাররাও রয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী দেখা গেছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ ও জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের দাঁড়িপাল্লা প্রতিকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
প্রসঙ্গত, বরিশাল-২ আসনে ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।
এর মধ্যে উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৯জন,হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন,মহিলা ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন, মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments