ডেস্ক রিপোর্ট: হ্রাসকৃত মূল্যে ক্রেতাদের স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে সম্প্রতি অপো এর মিড-রেঞ্জ স্মার্টডিভাইস এ১৬ এর মূল্যহ্রাস করেছে। এআই ট্রিপল ক্যামেরা, এইচডি+আই কেয়ার ডিসপ্লে ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির অপো এ১৬ (৩+৩২জিবি) ফোনটি ক্রেতারা ১৩,৯৯০ টাকায় ( আসল মূল্য ১৪,৯৯০ টাকা) ক্রয় করতে পারবেন।
ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা সেট-আপ রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট মোড। যারা ফটোগ্রাফি এবং এআই বিউটিফিকেশন পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা ছবি তোলার সময় ব্যবহারকারীর ন্যাচারাল বিউটিকে তুলে ধরে। অপো এ১৬ ফোনটি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়; কারণ, ফোনটিতে রয়েছে এইচডি+আই-কেয়ার ডিসপ্লে, যা উজ্জ্বল পরিবেশের সাথে খাপ খায় এবং সে অনুযায়ী সামঞ্জস্য করে ব্যবহারকারীদের একটি স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও, ব্যবহারকারীদের চার্জের দুঃশ্চিন্তা দূর করতে ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে ব্যবহারকারী নির্বিঘ্নে ১.৮৪ ঘণ্টা কল টাইম উপভোগ করতে পারবেন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর। স্মার্টফোনকে যারা ফ্যাশন উপকরণ হিসেবে বিবেচনা করেন তাদের জন্য ডিভাইটিতে স্লিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাচ্ছে। এগুলো হলো: ক্রিস্টাল ব্ল্যাক ও পার্ল ব্লু। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কালারওএস ১১, যার মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টমাইজড এক্সপেরিয়েন্স পাবেন। সহজে ফোনটির লক খুলতে ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলকিং সিস্টেম। অপো এ১৬ সম্পর্কে জানতে ভিজিট করুন এই ঠিকানায় https://www.oppo.com/bd/smartphones/series-a/a16/.
এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ব্র্যান্ড ম্যানেজার লিউ ফেং বলেন, “অপো সবসময় ক্রেতাদের প্রাধান্য দিয়ে থাকে। বিশ্বজুড়ে মানুষ যখন অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়ে দিন পরিচালনা করছে তখনই মানুষকে সাশ্রয়ী দামে ফোন কেনার সুযোগ করে দিতে ও তাদের চাহিদা পূরণে অপো এর জনপ্রিয় এ১৬ মডেলের স্মার্টফোনের মূল্য হ্রাস করেছে।”
এ অফারটি অপো বাংলাদেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এ ছাড় সুবিধা পেতে এখনই নিকটস্থ অপো আউটলেটে যোগাযোগ করুন।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) থেকে নতুন এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
সব মন্তব্য
No Comments