অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সালথা উপজেলার খারদিয়া এলাকায় নির্বাচন-পরবর্তী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
অন্যদিকে, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকায় বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের অন্তত দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। নটখোলা গ্রামের কয়েকটি পরিবার নিরাপত্তার কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সংঘর্ষের সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আসবাবপত্র ও মালামালের ক্ষতি হয়েছে বলে তারা জানান। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments