স্টাফ রিপোর্টার: বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
মঙ্গলবার ২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও জোরপুকুর পাড় মাঠ এ
খিলগাঁও থানা ছাএদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ নুরুজ্জামান জনিসহ জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল সহযোদ্ধা বাংলাদেশের সূর্যসন্তান। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, জনির বাবা বলেছেন একটি গুলিই যথেষ্ট ছিল, অথচ নির্মমভাবে ১৬টি গুলি করে আমাদের সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে এতেই বোঝা যায় প্রশাসন দালালি করতে করতে নর পিছাচে পরিণত হয়েছিল।
তিনি আরও বলেন, গত বছরগুলোতে হাজারো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, যাদের এখনো খোঁজ মেলেনি। অনেক সহযোদ্ধা পঙ্গু হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন। এসব রক্তের ঋণের কাছে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ দায়বদ্ধ।
হাবিবুর রশিদ হাবিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত না হয়ে জাতীয়তাবাদী শক্তি সবসময় আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, ভোটাধিকারভিত্তিক, নিরাপদ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, শহীদ ও নির্যাতিত সহযোদ্ধাদের পরিবারকে আজীবন পাশে রাখা হবে। যেভাবে নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করি, ঠিক সেভাবেই সহযোদ্ধাদের পরিবারগুলোর প্রতিও দায়িত্ব পালন করব।
হাবিবুর রশিদ হাবিব বলেন, “কারাবরণ, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েও আমরা পিছিয়ে যাইনি। আগামীতেও যাব না। সহযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করেই ছাড়ব।
এ সময় তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সকল শহীদ সহযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় বিএনপি', ছাত্রদল যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
পিরোজপুর অফিস::মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
সব মন্তব্য
No Comments