গোবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ন্যায্য ৩ দফা দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই প্রকৌশলীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি
১️. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক
৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ প্রবেশের জন্য সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমানের নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে।
২️. ডিপ্লোমা কোটা বাতিল
১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
৩️. “ইঞ্জিনিয়ার” পদবীর সঠিক ব্যবহার
শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” পদবী ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এ পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা ভবিষ্যতের প্রকৌশলী। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো। প্রকৌশলীদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা পরবর্তী ধাপে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি হাতে নেবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments