মোঃ সাইফুল্লাহ: সাভার পৌর ৮ নং ওয়ার্ডে (রাজাশন ও পলুর মার্কেট)ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঢাকা-১৯ এর মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সকালে নিজের কর্মী ও সমর্থকদের নিয়ে রাজাশন গ্যারেজ থেকে পলুর মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা করেন রাশেদুল আহসান রাশেদ।এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণা শেষে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদুল আহসান রাশেদ বলেন,দেশ ও জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকে ক্ষমতায় আনতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত দল বিএনপি সব সময় গনতান্ত্রিক মতবাদে বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় আসন্ন ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments