স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একে একটি ঐতিহাসিক ও বিশাল সম্ভাবনার দ্বার বলে অভিহিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে শ্রমবাজার চালুর শুরুতেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা জিরো কস্টে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া এই উদ্যোগে সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় যেতে বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। সম্পূর্ণ জিরো কস্টে এই অভিবাসন ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম বহরের কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি দুই দেশের শ্রমবাজার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার একটি উচ্চ পর্যায়ের যৌথ কমিটি যাচাই-বাছাই শেষে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আরও ৩১২টি রিক্রুটিং প্রতিষ্ঠানকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে অনুমোদন দিয়েছে। এর আগে ৩৩৮ টি এজেন্সির তালিকা নিয়ে আলোচনা ছিল, এখন নতুন অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়া আরও সম্প্রসারিত হলো। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৬টি অনুমোদিত মেডিকেল সেন্টার দিয়ে কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে।
তবে ১০ হাজার কর্মীর নিয়োগ ও বাছাইয়ের সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। কর্মী বাছাই, আবেদন পদ্ধতি, যোগ্যতা, পেশা ও অন্যান্য শর্ত সম্পর্কে যথাসময়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই কোনো ব্যক্তি বা বেসরকারি এজেন্টের মাধ্যমে এখনই টাকা দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত কাউকে টাকা না দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফ্রি ভিসা বা তালিকায় নাম উঠেছে এমন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায় ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থ ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র ম ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
সব মন্তব্য
No Comments