পিরোজপুর অফিস : চেরাগ গ্রন্থাগার পিরোজপুর এর আয়োজনে এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ক দুই ঘণ্টাব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা। শনিবার সকাল ৯টা থেকে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা কাজী বাড়িতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশবিদ কাজী মসিউর রহমানের প্রতিষ্ঠিত চেরাগ জনঅধ্যয়ন কেন্দ্রের নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাঠচক্রের আয়োজন করা হয় এবং ‘কেন আমরা বই পড়বো’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেরাগ গ্রন্থাগারের সভাপতি মোহাম্মদ আলমগীর কবির। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ফোরামের সভাপতি কাজী মুজিবুর রহমান। উপস্থিত বক্তারা বই পড়ার গুরুত্ব, জ্ঞানচর্চার বিস্তার, মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে পাঠের অপরিহার্যতা তুলে ধরেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ জন শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালার পর বিকেল পাঁচটা পর্যন্ত চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেন ডাক্তার জয়ন্ত মজুমদার (এমবিবিএস, পিজিটি, সিসিডি, সিএম ইউ), মেডিকেল অফিসার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এবং ডাক্তার শুভ পোদ্দার (এমবিবিএস), মেডিকেল অফিসার, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মোট ৫৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, নিয়মিতভাবে জনসচেতনতা ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে চেরাগ গ্রন্থাগার।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments