মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সাভার উপজেলা থেকে বরাদ্দকৃত এসব উপহার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্ৰাম্য আদালতের চেয়ারম্যান ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক সহ ইউপি সদস্যরা।এসময় মোঃ মনিরুল হক বলেন, এই উপহার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করবে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এ সময় শিক্ষার্থীরা এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments