ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর গ্রামে মাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে শিশুর পিতা মোঃ বশির উদ্দিন দাবী করছেন। শুক্রবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের জানুয়ারী মাসে সরাইল উপজেলা টিঘর গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ বশির উদ্দিনের সাথে একই উপজেলার পানিশ^র ইউপির বিটঘর গ্রামের মোঃ নুরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিযের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গেল ৪ মাস আগে শিউলি তার ছেলে মাহিদুল ইসলামকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। তাকে বাড়ি ফেরানোর জন্য বহু চেষ্টা করা হলেও সে স্বামীর বাড়িতে ফিরে আসেনি। পরে শুক্রবার সন্ধ্যায় বশির খবর পান তার ছেলে মাহিদুল পানিতে ডুবে মারা গেছে। তিনি এই ঘটনাকে হত্যাকান্ড হিসেবে দাবী করেন। তবে শিউলি আক্তারের পরিবারের দাবী, বিয়ের পর থেকেই স্বামী বশির উদ্দিন শিউলীকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল। বশির বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন সে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা অভিযোগ তুলছে। মূলত শিশু মাহিদুল সবার অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তার পিতার পক্ষ এটিকে হত্যা বলে দাবী করা হচ্ছে। তাই একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments