রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও ভূমি অফিসের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার বাইশারী ইউনিয়নের সচেতন মহলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা মোঃ আবু সাইদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা বক্তৃতা করেন। এসময়
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার একটি এলাকার সামাজিক ও পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি বাইশারীর চিহৃিত মাদক কারবারি সোলাইমানকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তারা।
তারা বলেন, শুধু একজন-দুজন নয়, প্রতিটি এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের চালান বন্ধে সীমান্ত ও দেশের অভ্যন্তরে কঠোর নজরদারি প্রয়োজন। মাদক কারবারি ও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটি মাদকমুক্ত সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments