রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের-১ ধর্মপাশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ০৩টায় দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন এর নিজস্ব মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেন এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী।
প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে উক্ত আলোচনা সভা শুরু হয়, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আবু তাহের বাচ্চু সভাপতি জাতীয় পাটি ধর্মোশা উপজেলা,মাওলানা আজিজুল রহমান সিনিয়র সভাপতি ইসলামি আন্দোলন ধর্মপাশাউপজেলা, মুফতি জুবায়ের আলম সহ-সভাপতি ইসলামি আন্দোলন ধর্মপাশা উপজেলা, মাওলানা সামছুদ্দিন সাধারণ সম্পাদক ইসলামি আন্দোলন ধর্মপাশা।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম ইসলামি আন্দোলন ধর্মপাশা, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সিদ্দিকুর রহমান, মোঃ সালাম, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, আপন মিয়া,পলাশ, মোঃ রাসেল, আলাল উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্য জোটে প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
সব মন্তব্য
No Comments