সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচদ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। রবিউল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
গত (২০ জুলাই) বিকালে নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী রবিউল শিকদার রবি। এ ঘটনায় পরের দিন ২১ জুলাই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে (২১ জুলাই) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ঘটনায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মানববন্ধন, সড়ক অবরোধ সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে বুধবার (২২ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতে আসামি রবিউল সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার তদন্ত শেষে গত মঙ্গলবার (৪ আগষ্ট) মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে নড়াইলের আমলী আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর গত (১১ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
বুধবার (১৯ আগস্ট) রায়ের ধার্য দিনে সকাল ১০ টার দিকে আসামী রবিউলকে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। চাঞ্চল্যকর এ মামলার রায় ঘিরে আদালত চত্বরে ভিড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ম স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আসামি রবিউলকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করা হলো। এদিকে স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকগণ এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments